ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফরিদপুরে মহাসড়কে বাস থামিয়ে চাঁদা উত্তোলনের সময় ৪ জন আটক

ফরিদপুর জেলা সদরের মুন্সি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে লাল পতাকা দেখিয়ে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা উত্তোলনের সময় চারজনকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার এবং মো. মতি। স্থানীয়দের অভিযোগ, তারা গত ১০ দিনেরও বেশি সময় ধরে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো থেকে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে রসিদ দিয়ে টাকা আদায় করছিলেন।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমির হোসেন জানিয়েছেন, পরিবহন থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়েছে। তারা কী কারণে এই টাকা উত্তোলন করছিলেন, সে বিষয়ে জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুমকি-ধমকি দিয়ে ইরানকে দমানো যাবে না: পার্লামেন্ট স্পিকার গালিবাফ

ফরিদপুরে মহাসড়কে বাস থামিয়ে চাঁদা উত্তোলনের সময় ৪ জন আটক

আপডেট সময় : ১০:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬