ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন আইরিন খান

বিশিষ্ট মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

আইরিন খান আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত এক ব্যক্তিত্ব। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) প্রধান হিসেবেও সফলতার সাথে কাজ করেছেন। তার দীর্ঘ পেশাদার জীবনে তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরেও ২১ বছর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও হার্ভার্ড ল স্কুলের এই প্রাক্তনী বর্তমানে জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন আইরিন খান

আপডেট সময় : ০৩:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬