ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান

হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূলীয় করিডর ব্যবহারের চেষ্টা করা একটি ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওমানের ওই অস্থায়ী নৌপথটি মার্কিন তদারকিতে থাকার অভিযোগে ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জাহাজটিকে বাধা দেয়। ইরান নির্ধারিত নির্দিষ্ট করিডর ব্যবহারের জন্য জাহাজগুলোকে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, গত জুন মাসে ওমান ও জাতিসংঘ জাহাজ চলাচলের জন্য একটি বিকল্প করিডর চালু করেছিল। তবে ইরান দাবি করছে, তাদের অনুমোদিত জলপথ দিয়েই সব জাহাজকে চলাচল করতে হবে। এই ঘটনার বিষয়ে ভারত বা ওমান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অগ্রাহ্য করতে দেব না, আন্দোলন আরও বেগবান হবে: বিরোধীদলীয় নেতা

হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান

আপডেট সময় : ০৫:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬