ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন মিসরের ফরোয়ার্ড জিকো

আর্জেন্টিনার বিপক্ষে রুদ্ধশ্বাস হারের পর মিসরের তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারির বিরুদ্ধে গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর তিনি ম্যাচ পরিচালনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জিকো বলেন, রেফারির সিদ্ধান্তগুলো স্পষ্টতই মিসরের বিপক্ষে গেছে। তিনি আরও অভিযোগ করেন যে, রেফারি শুরু থেকেই তাদের বিপক্ষে ছিলেন এবং জিততে দিতে চাননি। আবেগাপ্লুত জিকো কোরআনের আয়াত পাঠ করে বলেন, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। একজন রেফারি একটি জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।”

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও দাবি করেন যে, এই বিশ্বকাপ যেন আর্জেন্টিনার জন্যই নির্ধারিত ছিল এবং মনে হচ্ছে তারাই এটি জিতবে। মিসর শিবিরের ক্ষোভের মূল কারণ ছিল ম্যাচের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত, যার মধ্যে জিকোর একটি গোল ভিএআর (VAR) পর্যালোচনার পর বাতিল হওয়া এবং তাদের পক্ষে সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ হওয়া অন্যতম। এই সিদ্ধান্তগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন জিকো ও তার সতীর্থরা। তবে, এই অভিযোগের বিষয়ে ফিফা বা ম্যাচ রেফারির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, আর্জেন্টিনা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুমকি-ধমকি দিয়ে ইরানকে দমানো যাবে না: পার্লামেন্ট স্পিকার গালিবাফ

রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন মিসরের ফরোয়ার্ড জিকো

আপডেট সময় : ০৯:৫৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬