ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কক্সবাজারে পাহাড় ধসে আরও একজনের মৃত্যু, দুই দিনে প্রাণহানি ১১

কক্সবাজারে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে নতুন করে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে জেলায় পাহাড় ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। সবশেষ ঘটনায় নিহতের স্বামী ও সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড়ের পাদদেশে থাকা একটি বসতঘর ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজন মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তার নামের ওই নারীকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজারের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীরা নিরাপদে সরে না যাওয়ায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় পাহাড় ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আটজনসহ জেলার বিভিন্ন স্থানে মোট ১১ জনের প্রাণহানি ঘটেছে। টানা বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলা: যুবলীগের দুই নেতা ২ দিনের রিমান্ডে

কক্সবাজারে পাহাড় ধসে আরও একজনের মৃত্যু, দুই দিনে প্রাণহানি ১১

আপডেট সময় : ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬