কক্সবাজারের পেঁচার দ্বীপে এক অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অপরাধে তিন যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন—রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা আনছারুল্লাহ, আবদুল গফুর ও বেলাল উদ্দিন। রায়ে প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর ভুক্তভোগী ওই বিদেশি পর্যটক একটি কটেজে অবস্থানকালে আসামিরা তাকে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশি তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এই সাজা ঘোষণা করেন। মামলার অপর এক আসামি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
রিপোর্টারের নাম 

























