ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

খামেনির জানাজায় সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকমিছিলে অংশ নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রক্ষণশীল রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত আহমাদিনেজাদ দীর্ঘদিন ধরে খামেনির প্রতি অত্যন্ত অনুগত হিসেবে বিবেচিত ছিলেন।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সাবেক কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। ছাত্রজীবনে তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গঠিত রক্ষণশীল ছাত্র সংগঠন ‘অফিস ফর স্ট্রেন্থেনিং ইউনিটি’র একটি কট্টরপন্থী অংশের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ইরানের রক্ষণশীল রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন।

খামেনির শেষ বিদায়ে দেশটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষও শোকমিছিলে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

খামেনির জানাজায় সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬