ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

আয়াতুল্লাহ খামেনির শেষযাত্রায় তেহরানে জনতার ঢল, শোকের ছায়া ইরানে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে শোকে স্তব্ধ তেহরানে জনতার ঢল নেমেছে। সোমবার ভোরে রাজধানী তেহরানের আজাদি সড়কসহ আশপাশের এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে তার শেষযাত্রা শুরু হয়। নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শোকযাত্রায় শামিল হন।

রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি বহন করেন। স্লোগানের মাধ্যমে তারা মরহুম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় ঐক্যের বার্তা দেন। পুরো পরিবেশ ছিল শোক, দোয়া ও শোকগাথায় মুখর। সাধারণ মানুষের পাশাপাশি দেশটির বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও এই শোকমিছিলে অংশ নেন।

সূচি অনুযায়ী, তেহরানের কর্মসূচির পর মঙ্গলবার পবিত্র নগরী কোমে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার আয়োজন করা হয়েছে। সবশেষে বৃহস্পতিবার মাশহাদে জানাজা শেষে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ? ছয় কারণ উন্মোচন

আয়াতুল্লাহ খামেনির শেষযাত্রায় তেহরানে জনতার ঢল, শোকের ছায়া ইরানে

আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬