ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বরিশালে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

বরিশালের গৌরনদী উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত দুই শিক্ষার্থী সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের ছাত্র।

জানা গেছে, সকালে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম। পরিদর্শনকালে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে দেখে তিনি শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেন। বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন দুর্জয় বাড়ৈ ও মেহেদী হাসান খোন্দকার।

মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিয়মানুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে কেন্দ্রের বাকি পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

বরিশালে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৫:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬