ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুমহাল নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস (৫০) বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় একজন বালু ব্যবসায়ী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালু বিক্রির উদ্দেশ্যে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গেলে দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার পিঠে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। তার পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, নাসিরুল তাদের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় তাদের বালু ব্যবসা রয়েছে এবং তিনিই এর দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলায় সাতজন অংশ নিয়েছিল, যার মধ্যে ছয়জন মুখোশধারী ছিল। একজনের মুখ খোলা থাকলেও তাকে কেউ চিনতে পারেনি। ওসি আরও জানান, খোঁজ নিয়ে জানা গেছে, খুঁটিবগাড়ি বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এই হামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক ও সমবেদনা

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬