ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্ত শুরু

চাঁদপুরের মতলব–বাবুরহাট–পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল জিনসের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। পরিচয় শনাক্তে সহায়ক কোনো কাগজপত্র বা সামগ্রী পাওয়া যায়নি।

মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন জানান, রোববার রাতে বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার সময় ওই ব্যক্তিকে বাজারের পশ্চিম পাশে খালের সেতুর ওপর বসে থাকতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তিনি শুধু জানান, তিনি দিনমজুরের কাজ করেন। এর বেশি কিছু তিনি বলেননি।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে জানান, নিহতের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্ত শুরু

আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬