ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

নওগাঁয় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, ঘাতক পলাতক

নওগাঁ শহরে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন মহাতাব সরকার (৬২) নামে এক বৃদ্ধ বাবা। সোমবার ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন, যা নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। পারিবারিক বিরোধের জেরে বছরখানেক আগে সুমনের স্ত্রী ঢাকায় চলে গেলেও সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর আবারও পরিবারে কলহ শুরু হয়। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে সুমন তার বাবার ঘরে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বাবা তাকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে হঠাৎ উত্তেজিত হয়ে সুমন তার বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে সুমন তার বাবাকে ঘর থেকে টেনেহিঁচড়ে উঠানে নিয়ে যান এবং সেখানে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মহাতাব সরকারের মৃত্যু হয়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘাতক সুমনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

নওগাঁয় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, ঘাতক পলাতক

আপডেট সময় : ০৬:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬