ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনা মামলা: অভিনেতা জাহের আলভীর জামিন নাকচ

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, আলভীর পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। এর আগে গত ১৮ জুন অভিনেতা আলভী আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নিয়েছিল। একই মামলার অন্য আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ইতিপূর্বে জামিন পেয়েছেন।

উল্লেখ্য, গত ১ মার্চ মিরপুরের বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইকরার পরিবার অভিযোগ করেছে যে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের শারীরিক-মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনা মামলা: অভিনেতা জাহের আলভীর জামিন নাকচ

আপডেট সময় : ০৬:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬