ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে ডাচ-বাংলা ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

সারাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কার্যক্রম শুরু করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিদ উদ্দিন স্বপন ব্যাংকের এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে ‘বাংলা কিউআর’ ব্যবহার করে কেনাকাটা সম্পন্ন করেন।

ব্যাংক কর্তৃপক্ষের মতে, তাদের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই তাৎক্ষণিক ক্যাশলেস লেনদেনের সুবিধা পাচ্ছেন। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা জানান, বাংলা কিউআর প্রযুক্তির সহজলভ্যতা সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে আরও আগ্রহী করে তুলবে। ডাচ-বাংলা ব্যাংক ভবিষ্যতে দেশের প্রান্তিক পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক করতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে ডাচ-বাংলা ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

আপডেট সময় : ১০:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬