ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

এসআইবিএলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত: রেমিট্যান্স ও বিনিয়োগ আদায়ে জোর

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)-এর রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়নে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ে আয়োজিত এই সভায় অঞ্চলের ১৭টি শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং গ্রাহক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শ্রেণিকৃত বা খেলাপি বিনিয়োগ দ্রুত আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকের ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানান। আমদানি-রপ্তানি বাণিজ্যে নন-ফান্ডেড ব্যবসার প্রসারেও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারী শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট অফিসারদের জানানো হয় যে, চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংক থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসআইবিএল-কে একটি গ্রাহকবান্ধব ও শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করা হয় এই সভায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এসআইবিএলের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত: রেমিট্যান্স ও বিনিয়োগ আদায়ে জোর

আপডেট সময় : ০৯:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬