ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

থাইল্যান্ডে প্রায় দুই হাজার বছরের প্রাচীন ভারতীয় স্বর্ণের আংটি উদ্ধার

থাইল্যান্ডের ফেচাবুরি প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননকাজ চলাকালীন প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ বছরের পুরোনো দুটি বিরল স্বর্ণের আংটি পাওয়া গেছে। ডন ইয়াই থং নামক একটি প্রাচীন প্রত্নস্থলে খননকাজের সময় মানুষের কঙ্কাল ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে এই আংটিগুলো উদ্ধার করা হয়।

থাইল্যান্ডের প্রত্নতাত্ত্বিক বিভাগের তথ্যমতে, উদ্ধার হওয়া আংটিগুলোর একটিতে প্রাচীন ব্রাহ্মী লিপি খোদাই করা রয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই আংটিটি সম্ভবত প্রাচীন ভারতের কোনো বণিক বা ব্যবসায়ীর ছিল, যিনি সেই সময়ে বাণিজ্যের উদ্দেশ্যে এই অঞ্চলে ভ্রমণ করেছিলেন। এর আগেও থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রাচীন ভারতীয় লিপিযুক্ত অলংকার ও প্রত্নবস্তুর সন্ধান পাওয়া গিয়েছিল।

বর্তমানে মূল্যবান এই প্রত্নবস্তু দুটি ফ্রা নাখন খিরি জাদুঘরে সংরক্ষণের জন্য রাখা হয়েছে। তবে ওই এলাকায় মাটির নিচের পানির স্তর বেড়ে যাওয়া এবং বৃষ্টির কারণে অন্যান্য ব্রোঞ্জ নির্মিত নিদর্শন ও প্রাচীন কঙ্কালগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে প্রত্নতাত্ত্বিকরা দ্রুততার সঙ্গে অবশিষ্ট নিদর্শনগুলো সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ও মারিয়ানায় জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডে প্রায় দুই হাজার বছরের প্রাচীন ভারতীয় স্বর্ণের আংটি উদ্ধার

আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬