গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার নজিরবিহীন আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে। দীর্ঘ সময় পর মানুষ এখন মুক্ত পরিবেশে নাগরিক অধিকার ভোগ করতে পারছে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে কুমিল্লার উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম অধিবেশনেই ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাস করেছে, যা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এছাড়া কুমিল্লার ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রকল্পের আওতায় কুমিল্লাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সমাবেশে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, অতীতে বিএনপির শাসনামলে কুমিল্লার যে উন্নয়নের ধারা সূচিত হয়েছিল, তা এবার আরও বেগবান করা হবে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে কুমিল্লার প্রতিটি আসনের সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















