ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়, প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রতিমন্ত্রীর

নাটোরের লালপুরে এক সমাবেশে অংশ নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন পুতুল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনকে ২৪ ঘণ্টা সতর্ক থাকতে হবে। তিনি সাফ জানিয়ে দেন, জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা বা অপারগতা বরদাশত করা হবে না। প্রশাসনের প্রতিটি কর্মকর্তাকে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

শনিবার বিকেলে লালপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি। তাই কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বক্তব্যে তিনি আরও জানান, উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া স্থানীয় নারী ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে নানামুখী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

দুর্নীতি-অনিয়মে কোনো ছাড় নয়, প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬