জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী দিনগুলো এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মহিমা উঠে এসেছে এই কবিতায়। রাজপথে লেগে থাকা শহীদের তাজা রক্ত, বাতাসের শিহরণ এবং মুক্তির আকুতি কবি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। সজল, সাইদ, রিয়াজুল, মানিক ও জামানদের মতো যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের সেই ঋণ শোধ করার এবং স্বাধীনতা রক্ষার দৃঢ় শপথ ব্যক্ত হয়েছে পঙ্ক্তিতে পঙ্ক্তিতে।
কবিতাটিতে ফুটে উঠেছে বিপ্লবের তেজ এবং হার না মানা মানসিকতা। কবি মনে করেন, আবু সাইদদের মতো বীরদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো সস্তা কাগজে আটকে থাকতে পারে না। যতদিন দেহে প্রাণ আছে এবং চোখে আলো আছে, ততদিন এই বীরদের স্মৃতি ও দেশের মাটিকে হৃদয়ে আগলে রাখার প্রতিশ্রুতি ফুটে উঠেছে এই লেখনীতে।
রিপোর্টারের নাম 

























