ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট কমানোয় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের মিছিল

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর ভ্যাট কমানো এবং মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। এই সিদ্ধান্তকে শিক্ষাবান্ধব উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে রাজধানীর বনানীতে একটি আনন্দ মিছিল বের করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একইসঙ্গে প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার বিকেলে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে শুরু হওয়া এই মিছিলটি বনানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের কল্যাণে তারেক রহমানের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী।

সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়ন ও তৃতীয় ভাষা শিক্ষার জন্য ল্যাব স্থাপনের উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।

মিছিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। ঢাকার প্রায় ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট কমানোয় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের মিছিল

আপডেট সময় : ১২:০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬