ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’, চাটখিলে ব্যারিস্টার খোকনের তোপ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কঠোর সমালোচনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দুদক বর্তমানে একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার অভিযোগ, এই সংস্থাটি সবসময় ক্ষমতাসীনদের তোষামোদি করে এবং বড় বড় দুর্নীতিবাজদের অনৈতিক সুবিধা দিয়ে ‘ক্লিন সার্টিফিকেট’ প্রদান করে। শুক্রবার নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাটখিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যারিস্টার খোকন বলেন, দুদক একদিকে সাধারণ মানুষকে তুচ্ছ বিষয়ে হয়রানি করে, অন্যদিকে রাঘববোয়ালদের ছাড় দেয়। তিনি দুদকের বর্তমান কাঠামো ও চারিত্রিক পরিবর্তনের দাবি জানান। সার্চ কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার যেন এমন ব্যক্তিদের দুদকে নিয়োগ দেওয়া হয় যারা কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই আইনজীবী নেতা। তিনি বলেন, ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় বিনিয়োগ ব্যাহত হচ্ছে। এছাড়া সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের কথা উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন যে, তার নির্বাচনি এলাকায় কোনো প্রকার দুর্নীতি বা কাজের নিম্নমান বরদাশত করা হবে না। বিশেষ করে অনলাইনে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া এবং ইঞ্জিনিয়ারদের যোগসাজশে নিম্নমানের কাজ হওয়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

‘দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’, চাটখিলে ব্যারিস্টার খোকনের তোপ

আপডেট সময় : ১২:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬