ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপোসহীন: জামায়াত আমির

মদন (নেত্রকোনা) উপজেলা প্রতিনিধি: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশের এক ইঞ্চি ভূখণ্ড বা একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে জনগণও পাশে দাঁড়াবে।

শুক্রবার সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি জেলা প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

জামায়াত আমির বলেন, ‘বিজিবির হাতে অস্ত্র থাকবে আর আমরা দেশপ্রেমের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকব। সীমান্তের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য আমরা সরকারের কাছে নোটিস পাঠিয়েছিলাম। কিন্তু সরকার নোটিস নিয়ে আলোচনা করতে দিচ্ছে না। ৭ তারিখ থেকে (সংসদ) শুরু হলে আবারো আলোচনা শুরু করব। আমাদের অন্য সদস্য দিয়ে এই নোটিস দিয়েছিলাম।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এখন হয়তো আমাকে নোটিস করতে হবে। যদি আমাকে দিয়ে নোটিস স্যাংশন করতে হয়, আমাকে দাঁড়াতে হবে। আমি এভাবে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম নোটিসটা সুন্দরভাবে আসুক। দেশ তো সবার, প্রবলেমও সবার। আমি চাচ্ছিলাম সংসদে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে। এ নিয়ে একে অপরের সঙ্গে শেয়ার করতে।’

তিনি আরও বলেন, ‘সংসদের ৩৪৮ জন মানে ১৮ কোটি মানুষ। সংসদ থেকে একটা ঐক্যবদ্ধের আওয়াজ উঠলে তা সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। সারা দুনিয়ায় একটা মেসেজ যাবে যে, এই জাতি ইউনাইটেড। একটা কথা সাফ বলে দিচ্ছি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ম্যাচটি ছিল পাগলাটে’: জয় শেষে অবসর নিয়ে যা বললেন রোনালদো

স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপোসহীন: জামায়াত আমির

আপডেট সময় : ১২:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬