নড়াইলে টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতডাঙ্গা মল্লিক পাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে টিকটকে একটি কমেন্টকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। প্রাথমিক বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এর জেরে মল্লিক পাড়া ও উত্তরপাড়ার লোকজন দুটি শিবিরে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 























