ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। রোলার কোস্টারের মতো নাটকীয়তায় ঠাসা এই ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটিকে ‘অদ্ভুত ও পাগলাটে’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, জয়টি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল যে এই বিশ্বকাপ শেষেই হয়তো অবসরের ঘোষণা দেবেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। তবে রোনালদো পরিষ্কার করে দিয়েছেন যে, এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তিনি বলেন, ‘উত্তেজনার মাথায় আমি কোনো সিদ্ধান্ত নিই না। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আপাতত আমার লক্ষ্য বিশ্রাম নেওয়া এবং পরের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করা।’
ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো, যা বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। এই অর্জনকে অত্যন্ত আবেগের উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার নিজের ওপর বিশ্বাস ছিল যে গোল করতে পারব।’ এছাড়া ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের কাছ থেকে পাওয়া অকুন্ঠ ভালোবাসার জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফুটবল কিংবদন্তি।
রিপোর্টারের নাম 
























