কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা এক অভিনভ প্রতারণার শিকার হয়েছেন মারিয়া নামের এক নারী। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদের ছদ্মবেশ ধরে এক প্রতারক তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ভিডিও কলে রাজপুত্রের মতো অবিকল চেহারার মানুষটিকে দেখে মারিয়া বিন্দুমাত্র সন্দেহ করেননি। আসলে সেটি ছিল অত্যন্ত নিখুঁতভাবে তৈরি একটি ‘ডিপফেক’ ভিডিও, যা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
গভীর ভালোবাসার জালে আটকে মারিয়া তার এক বছরের জমানো সঞ্চয় প্রায় ১ হাজার ৬২৫ মার্কিন ডলার ওই প্রতারকের হাতে তুলে দেন। প্রতারক চক্রটি নাইজেরিয়া থেকে এই কার্যক্রম পরিচালনা করছিল বলে তদন্তে উঠে এসেছে। মারিয়া যখন বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
প্রতারক তাকে একটি হোটেলে দেখা করার প্রস্তাব দিয়ে আরও অর্থ দাবি করলে মারিয়ার মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি ফেসবুক প্রোফাইল যাচাই করে বুঝতে পারেন তিনি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের কবলে পড়েছিলেন। এই ঘটনাটি অনলাইন দুনিয়ায় এআই ব্যবহার করে প্রতারণার ভয়াবহতা এবং প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সবাইকে সতর্ক করে দিচ্ছে।
রিপোর্টারের নাম 

























