ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের উসকানি বা হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা’ স্মারকের শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন। আরাগচি উল্লেখ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা না হলে ইরান তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, দেশের নেতৃত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো হুমকির ফল হবে ভয়াবহ। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন আরাগচি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের এই কঠোর অবস্থান নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 






















