ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২২৯৫, দেশজুড়ে রাষ্ট্রীয় শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করে দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। সরকারি তথ্য অনুযায়ী, এই দুর্যোগে আহত হয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ এবং গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১৩ হাজার বাসিন্দা।

জাতিসংঘের তথ্যমতে, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাসের উত্তরের শহর লা গুয়াইরা। সেখানে ধসে পড়া ভবনগুলোতে জীবিত কাউকে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ ভেনেজুয়েলার জন্য এক চরম বিপর্যয় নিয়ে এসেছে। বর্তমানে উপদ্রুত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তানোর হাসপাতালে মৃত গৃহবধূর কানের দুল চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখে মালি আটক

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২২৯৫, দেশজুড়ে রাষ্ট্রীয় শোক

আপডেট সময় : ১০:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬