ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

হাবিপ্রবিতে সংঘর্ষ ও প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬৬ শিক্ষার্থীর বহিষ্কার, ৬ জনকে আজীবন শাস্তি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং একজন সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২১ মে শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত সংঘর্ষ এবং সহকারী প্রক্টর মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আজীবন বহিষ্কৃত ছয় শিক্ষার্থী হলেন অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাইমুর রহমান দুর্জয়, অর্থনীতি বিভাগের সাকির মাহমুদ, ইংরেজি বিভাগের আসিফ হোসেন, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আসাদুজ্জামান সাগর, ইসিই বিভাগের সৌরভ আহমেদ এবং হিসাববিজ্ঞান বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক।

আজীবন বহিষ্কারের পাশাপাশি আট শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে এক সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানা করার সুপারিশ করা হয়েছে। অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের দায়ে ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও আজীবন হল থেকে বহিষ্কারসহ ১০ হাজার টাকা জরিমানার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপাচার্যের আশ্বাসে আস্থা নেই, আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেরোবি কর্মকর্তারা

হাবিপ্রবিতে সংঘর্ষ ও প্রক্টরের ওপর হামলার ঘটনায় ৬৬ শিক্ষার্থীর বহিষ্কার, ৬ জনকে আজীবন শাস্তি

আপডেট সময় : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬