ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

সুপারহিট ‘চাঁদের আলো’সহ অনেক সফল সিনেমা বানিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন শেখ নজরুল ইসলাম। চলচ্চিত্রের দীর্ঘ ও সফল পথ পাড়ি দিয়ে গত ২২ নভেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা। মৃত্যুকালে শেখ নজরুল ইসলামের বয়স হয়েছিল ৮১ বছর।

সমিতি সূত্র জানিয়েছে, গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে শেখ নজরুল ইসলাম কাজ করেছেন নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে।

১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’। পরবর্তী সময়ে তিনি নির্মাণ করেন ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’সহ অনেক চলচ্চিত্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫