ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

এনসিপি সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে মঙ্গলবার ভিসার আবেদন করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যা অনুমোদনের বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়। বর্তমানে বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।

খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে আরও যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক

আপডেট সময় : ০৭:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬