ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দক্ষিণ সস্তাপুর এলাকার ‘মা মারজান এন্টারপ্রাইজ’ নামের ওই গুদামে আগুন লাগলে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ১৫০ ফুট দীর্ঘ গুদামটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের তীব্রতায় পাশের একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। এদিকে, আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে আশপাশের বাসিন্দারা তাদের ঘরবাড়ির আসবাবপত্র সরিয়ে নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৭২৫ অফিসার, আবেদন করুন দ্রুত

ফতুল্লায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

আপডেট সময় : ০৪:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬