ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।

মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও আধুনিকায়নে তার অবদান উল্লেখযোগ্য।

দীর্ঘ কর্মজীবনে তিনি উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। স্পষ্টভাষী ও দৃঢ় নেতৃত্বের জন্য সামরিক অঙ্গনে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও পরিচিত।

সেনাপ্রধান হওয়ার আগে তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোর-এর নেতৃত্ব দেন।

এমন এক সময়ে তিনি ভারতের প্রায় ১৩ লাখ সেনাসদস্যের নেতৃত্ব গ্রহণ করলেন, যখন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আধুনিক প্রযুক্তির কারণে যুদ্ধের ধরনও পরিবর্তিত হচ্ছে।

এদিকে, ১ জুলাই থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। পাশাপাশি নতুন সহ-সেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন, যিনি সেনাবাহিনীর অপারেশন, পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কমান্ডেও রদবদল করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, দক্ষিণ কমান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর, আর লেহভিত্তিক ফায়ার অ্যান্ড ফিউরি কোর-এর নতুন কমান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

হলি আর্টিজান হামলার ১০ বছর: উগ্রবাদ কি সত্যিই নিয়ন্ত্রণে, নাকি আত্মতুষ্টির আড়ালে নতুন ঝুঁকি?

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

আপডেট সময় : ১০:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬