ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একসঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে তাদের কোনো খোঁজ মিলছে না। এ ঘটনায় ছাত্রীদের স্বজনেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ছাত্রীরা সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলো, উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)।

স্বজনেরা জানান, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গেই বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে অবশেষে থানায় জিডি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিখোঁজ চার স্কুলছাত্রীর বিষয়ে তাদের পরিবার থানায় জিডি করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ছাত্রীদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে উত্তেজনা: পাকিস্তানে আফগানিস্তানের ড্রোন হামলা, ৪টি ভূপাতিত করার দাবি

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

আপডেট সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬