ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌম অধিকার থেকে কোনো অবস্থাতেই পিছু হটবে না। মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ জলপথকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন।
গালিবাফ জানান, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক কেবল সাময়িকভাবে প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে অব্যাহতি প্রদান করেছে। এর ফলে হরমুজের ওপর ইরানের সার্বভৌমত্বের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি দৃঢ়ভাবে বলেন, “এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান কখনোই, কোনো অবস্থাতেই, এই অবস্থান থেকে পিছু হটবে না।”
পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালিকে যুদ্ধের সময়ে ‘আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক উপহার’ এবং ইরানের ক্ষমতার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। একইসাথে তিনি পারমাণবিক অধিকারের বিষয়েও ইরানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।
রিপোর্টারের নাম 




















