ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন আটটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী অংশ নিচ্ছে না। এসব প্রতিষ্ঠানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার চারটি, কুমিল্লার তিনটি এবং ফেনী জেলার একটি কলেজ রয়েছে। সংশ্লিষ্ট কলেজগুলো থেকে এবার কোনো শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ না পাওয়ায় শিক্ষা অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনই করেনি। বাকি চারটি কলেজ থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও তারা কেউই নির্বাচনী বা প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে বিধি অনুযায়ী তারা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে। কুমিল্লা বোর্ডের অধীনে এবার ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও এই প্রতিষ্ঠানগুলোর চিত্র হতাশাজনক।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শফিকুল ইসলাম জানান, কেন এই প্রতিষ্ঠানগুলো থেকে কোনো পরীক্ষার্থী অংশ নিতে পারল না, তা বিস্তারিত খতিয়ে দেখা হবে। এসব প্রতিষ্ঠানের মানোন্নয়ন বা তাদের বিরুদ্ধে একাডেমিক কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে। বোর্ডের সাবেক কর্মকর্তারা মনে করছেন, যথাযথ তদারকির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী

আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬