হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ইরানি প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।
ফোনালাপে মোদি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তাকে তিনি স্বাগত জানিয়েছেন। মোদি আশা প্রকাশ করেন যে, এই অব্যাহত প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে।
এসময় ভারতের প্রধানমন্ত্রী ভারতসহ পুরো বিশ্বের জন্য হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। বিশেষজ্ঞদের মতে, ভারত তার প্রায় ৪০ শতাংশ তেল ও প্রায় অর্ধেক গ্যাস হরমুজ প্রণালীর মাধ্যমেই আমদানি করে, যা এই অঞ্চলের কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।
রিপোর্টারের নাম 






















