ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গণভোট না মানায় রাজনীতিতে সংকট: ডা. শফিকুর রহমান

গণভোটকে স্বীকৃতি না দেওয়ার কারণে দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে আয়োজিত এক নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

চলতি বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এবারের বাজেট তার ধারণার কাছাকাছি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই দেশের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন জামায়াত আমির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে যৌথ টোল আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান

গণভোট না মানায় রাজনীতিতে সংকট: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬