ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মৎস্যঘের থেকে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সনজিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। ভোর রাতে ঠেকরা টু দক্ষিণ শ্রীপুর রোডের মাঝামাঝি বড় খালের মাথায় অবস্থিত তার নিজের ঘেরের বাসার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে এবং তদন্তের পরেই বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে যৌথ টোল আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

আপডেট সময় : ০১:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬