ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার তথ্য পাচারের অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং সংবেদনশীল স্থানগুলোর ছবি ও ভিডিও সংগ্রহ করে তেহরান সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠাতেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট পুলিশের বিবৃতির বরাতে এই খবর নিশ্চিত করেছে।
তদন্ত কর্মকর্তাদের দাবি, প্রতিটি কাজের বিনিময়ে ওই যুবক কয়েকশ ডলার করে পারিশ্রমিক নিতেন। গত ৯ জুন তাকে জেরুজালেম থেকে আটক করা হয়। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রসিকিউটরস ডিক্লারেশন দাখিল করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে জানানো হয়েছে। তবে এই গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 



















