বর্ষার মাঝামাঝি সময়ে বৃষ্টির দেখা মিলেছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায়। বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, এরপর দুপুরে শুরু হয় ঝুম বৃষ্টি। দীর্ঘ সময় ধরে চলা এই বৃষ্টির ফলে কিছুটা কমেছে তাপমাত্রা, যা নগরবাসীর জন্য স্বস্তি বয়ে এনেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের কারণে দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























