রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রিপোর্টারের নাম 























