ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৭

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ দমনে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুলিয়ারচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়া রয়েছেন, যিনি উপজেলার চৌহদ্দি গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। এছাড়াও মাদকবিরোধী অভিযানে বড়ছয়সুতী এলাকার মামুন নামের এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে নিয়মিত মামলার আরও তিনজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবারই তাদের আদালতে পাঠানো হয়। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন জানিয়েছেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কুলিয়ারচর থানা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৭

আপডেট সময় : ১১:২১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬