ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে রণক্ষেত্র সরাইল, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার কালিকচ্ছ এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত পর্যন্ত। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

ঘটনার সূত্রপাত পাওনা এক লাখ টাকাকে কেন্দ্র করে। সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়ার পাওনা টাকাকে কেন্দ্র করে ধরন্তি গ্রামের এক যুবকের সঙ্গে বিরোধ বাধে। এর জেরে গত রোববার রাতে প্রথম দফা সংঘর্ষে একজন নিহত হন। সোমবার নিহতের জানাজার নামাজের পর পুনরায় দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইটের আঘাতে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া চোখে গুরুতর আঘাত পান।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, পুনরায় সংঘাত এড়াতে টহল জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের বিপক্ষে ব্রাজিলের ঘামঝরানো জয়: জয়ের রহস্য জানালেন কাসেমিরো

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে রণক্ষেত্র সরাইল, ওসিসহ আহত ২৫

আপডেট সময় : ১০:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬