ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধাকে কুপিয়ে ও জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট; আটক ১

চাঁদপুরের কচুয়ায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধ মহিলাকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এই সময়ে দুর্বৃত্তরা তার ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার রাতে উপজেলার বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে এই নৃশংস ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

নিহত ফাতেমা বেগম বেরকোটা মিয়াজী বাড়ির মরহুম সাদেক মিয়াজীর স্ত্রী ছিলেন। তার স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ইয়াসিন (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোর চক্র ফাতেমা বেগমের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ গৃহকর্ত্রী তাদের বাধা দিলে বা চিনে ফেলায় দুষ্কৃতকারীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। নিহত ফাতেমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইয়াসিন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনা এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তারকা সন্ধানে চুমকি ও রিচি: রিয়েলিটি শো’র বিচারকের আসনে দুই অভিনেত্রী

চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধাকে কুপিয়ে ও জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট; আটক ১

আপডেট সময় : ০৯:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬