ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সিলেটে এসএমপির দুই অভিযান: ৬৮ মোবাইল উদ্ধার ও ৩০ জন আটক

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিমের যৌথ অভিযানে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিনে নগরীর কাষ্টঘরে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। এ সময় তিনি উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার এ প্রসঙ্গে বলেন, পুরনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকা উচিত। বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই নম্বর যাচাই করে কেনা হলে চুরি বা হারানো মোবাইল কেনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, শনিবার কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়।

এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়, প্রধানমন্ত্রীর গভীর শোক

সিলেটে এসএমপির দুই অভিযান: ৬৮ মোবাইল উদ্ধার ও ৩০ জন আটক

আপডেট সময় : ০৬:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬