ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন, দখলের চেষ্টার প্রতিবাদ

উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গীতাঙ্গনের ভূমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি ও নৃত্য শিক্ষার্থীরাসহ শহরের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা এসময় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং যে কোনো মূল্যে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জমি রক্ষায় সংকল্প ব্যক্ত করেন।

বক্তারা জানান, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করে সেখানে সঙ্গীতাঙ্গন প্রতিষ্ঠা করেন, যা দীর্ঘ বছর ধরে সরকারি সহায়তায় পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য ও জাল দলিল তৈরি করে এই মূল্যবান ভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এমন জঘন্য অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়তের আমির মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন প্রমুখ। তারা সম্মিলিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত এই প্রতিষ্ঠানকে ভূমি খেকোদের হাত থেকে রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়, প্রধানমন্ত্রীর গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন, দখলের চেষ্টার প্রতিবাদ

আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬