ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরে শুরু হলো আন্তর্জাতিক মানের শিল্প নিরাপত্তা প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন ৪ দেশের কর্মকর্তারা

চট্টগ্রাম বন্দরের শিল্প নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে ‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এই প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এতে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন, যা বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্পেটে।

কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ তার বক্তব্যে সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরে এমন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন। ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্পেটে বলেন, ফ্রান্স সরকারের সহায়তায় পরিচালিত এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে শিল্পঝুঁকি শনাক্ত ও তা মোকাবিলায় দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণে আধুনিক কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল-গ্যাস স্থাপনা এবং রাসায়নিক সংরক্ষণাগারের মতো উচ্চঝুঁকিপূর্ণ শিল্প স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়, প্রধানমন্ত্রীর গভীর শোক

চট্টগ্রাম বন্দরে শুরু হলো আন্তর্জাতিক মানের শিল্প নিরাপত্তা প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন ৪ দেশের কর্মকর্তারা

আপডেট সময় : ০৬:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬