ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় কুমিল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে করতে রাজি না হওয়ায় সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে তার প্রেমিকা ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোরে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের বড় ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিকা নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের বাসিন্দা নাইমা জাহানের সঙ্গে সিয়ামের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয় এবং নাইমা বিয়ের জন্য সিয়ামকে চাপ দিতে থাকেন। তবে সিয়াম বিয়ে নিয়ে টালবাহানা শুরু করলে দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে সিয়ামের ডাকে নাইমা লক্ষ্মীপুর গ্রামে তার বাড়িতে আসেন। সেখানে সিয়ামের বন্ধু আরিয়ানও উপস্থিত ছিলেন।

ভোরে সিয়াম নাইমাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাইমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থ পাচার ও সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি: প্রধানমন্ত্রী

বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় কুমিল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬