সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, একটি ওয়ান শুটার গান এবং ডেটোনেটর উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার রাতে জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি ওয়ান শুটার গান, ১.৩৪ কেজি পাওয়ারজেল বিস্ফোরক এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর।
অভিযান চলাকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাবের গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















