আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরিকল্পনায় বেসরকারি উচ্চশিক্ষা খাতের জন্য বড় ধরনের সুখবর আসছে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি শিক্ষা খাতের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেই এই কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কমবে এবং তারা গবেষণাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে আরও বেশি বিনিয়োগ করতে পারবে। এছাড়া কর কমানোর ক্ষেত্রে আগের কঠোর শর্তগুলোও শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সংগঠন এই কর কমানোর দাবি জানিয়ে আসছিল। ইউজিসি অনুমোদিত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় আসবে। সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশের বেসরকারি শিক্ষা খাতে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 
























